দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেন–আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত ছবিগুলোর একটি হলো শৈশবে লামিনে ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির একটি আলোকচিত্র। অনেক বছর আগে তোলা সেই ছবির দুই মুখ এবার বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন।
ছবিটি তোলা হয়েছিল বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের অ্যাওয়ে ড্রেসিংরুমে। একটি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় ইয়ামালের পরিবার সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পায়। কাকতালীয়ভাবে সেদিন তাদের সঙ্গে একই ফটোশুটে অংশ নিয়েছিলেন মেসি।
বিবিসির খবরে জানা যায়, ছবিগুলো তুলেছিলেন আলোকচিত্রী জ্যাঁ মনফোর। তিনি বলেন, ‘এটি সত্যিকার অর্থেই ভাগ্যের এক অলৌকিক ঘটনা।’
তিনি আরও বলেন, ‘এটি এমন এক বিরল কাকতালীয় ঘটনা, যা কল্পনার চেয়েও অনেক বড়।’
মনফোরের ভাষায়, ‘এই গল্পটি যদি কোনো চলচ্চিত্রের চিত্রনাট্যে লেখা হতো, তবুও সেটি বিশ্বাসযোগ্য মনে হতো না।’
এমএম/